eaibanglai
Homeএই বাংলায়বাসের জন্য অপেক্ষা, দুর্গাপুরে বিক্ষোভ ভোটকর্মীদের

বাসের জন্য অপেক্ষা, দুর্গাপুরে বিক্ষোভ ভোটকর্মীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তার আগে ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছনোর প্রস্তুতি শুরু করেছেন। এদিকে দুর্গাপুরে দেখা গেল এক অন্য চিত্র। পর্যপ্ত বাসের অভাবে বিপাকে পড়ে বিক্ষোভ করে সরব হলেন ভোটকর্মীরা।

প্রসঙ্গত দ্বিতীয় দফার জন্য আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিন ডিসিআরসি কেন্দ্রে পৌঁছনোর জন্য সিটিসেন্টার বাস স্ট্যান্ডে জড়ো হন শহরের ভোটকর্মীরা। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে তাঁদের মধ্যে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা ও বিক্ষোভ দেখাতে থাকেন।

এক ক্ষুব্ধ ভোটকর্মীর কথায়, “সকাল ন’টা পেরিয়ে গেল, এখনও বুঝতে পারছি না কীভাবে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছাব। সেখানে গিয়ে সময়মতো দায়িত্ব পালন করতে পারব কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

ভোটকর্মীদের অভিযোগ, হাজার হাজার কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা করা উচিত ছিল। অথচ বাসের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments