eaibanglai
Homeএই বাংলায়সুরসঙ্গম আয়োজিত বৈশাখী আড্ডা

সুরসঙ্গম আয়োজিত বৈশাখী আড্ডা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুরসঙ্গম আয়োজিত “বৈশাখী আড্ডা” শীর্ষক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করলেন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক-শ্রোতা,২৬ এপ্রিল সন্ধ্যায়। দুর্গাপুরের অরবিন্দ এভিনিউ এ অনুষ্ঠিত উল্লিখিত আসরে বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করলেন- সঙ্গীত গুরু বিমল মিত্র,শুভঙ্কর মিদ্যা,ঋতুকণা ভৌমিক,মধুমিতা মিত্র,সুরসঙ্গমের মূল সংগঠক সোমা দে রায়চৌধুরী সহ বিভিন্ন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন- সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সুভদ্রা এবং বিশিষ্ট আবৃত্তিকার সুজিত চৌধুরী। সমগ্র অনুষ্ঠানের সুচারু পরিচালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক চম্পক রায় চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments