দক্ষিণ বাংলা

প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে ছুরি দিয়ে কোপাল মদ্যপ স্বামী

By Eaibanglai - November 22, 2025
— Advertisement —
Advertisement
প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে ছুরি দিয়ে কোপাল মদ্যপ স্বামী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে ছুরি দিয়ে কোপাল মদ্যপ স্বামী। শনিবার সকালে এমনই ঘটনা সামনে এল অন্ডাল থানার অন্তর্গত হরিপুর বাজারে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পায়েল গোপ নামে ওই মহিলা।

এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে দেখি স্কুটি করে আসা এক মহিলার উপর একজন ছুরি দিয়ে আঘাত করছে। বিষয়টি নজরে আসতেই সকলে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ পৌঁছলে পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। অন্যদিকে জখম মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ।

জখম মহিলার মা চায়না দাস জানান, তার মেয়ে হরিপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করে। যেটা তার স্বামী পিন্টু গোপের পছন্দ না। সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন কলহ চলতো। পাশাপাশি চায়নাদেবী জানান পিন্টু গোপ প্রচন্ড পরিমাণে মদ্যপান করে। মেয়ে মদ খেতে বাধা দিলেই তার ওপর অত্যাচার চালত স্বামী। শনিবার সাত সকালেও দুজনের মধ্যে বচসা শুরু হয়। মেয়ে স্কুটি নিয়ে কাজে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করেই ছুরি নিয়ে রাস্তার উপর মেয়েকে আক্রমণ করে জামাই এবং কোপাতে থাকে।

অন্যদিকে একেবারে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে রাস্তার উপর এভাবে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement