এই বাংলায়

পাথরবোঝাই লরি ও বাসের সংঘর্ষে মৃত এক , আহত তিন

By Eaibanglai - March 19, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পাথর বোঝাই লরি ও যাত্রীবাহী বেসরকারী বাসের মুখোমুখি সংঘর্ষে। ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির, আহত তিনজন। জানা গেছে, মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া থেকে রাণীগঞ্জ অভিমুখে যাচ্ছিল একটি বেসরকারী বাস, সেই সময় উল্টোদিক থেকে একটি পাথর বোঝাই লরি আচমকায় বাসটিকে বাঁদিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারায় এক ব্যাক্তি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। বাসে থাকা তিনজন যাত্রীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘাতক লরিটি পলাতক। পুলিশ পলাতক লরিটির খোজে তল্লাশি শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement