নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকার পর এবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকা। আবারও রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দিল দুস্কৃতিরা। ঘটনা নিউটাউনশিপ থানা এলাকার সঞ্চিতা পার্কের। জানা গেছে পেশায় ব্যাঙ্ককর্মী মৃনাল সিনহা নামে এক ব্যক্তি বৃহস্পতিবার মাঝ রাতে উঠে দেখেন পাশের এক প্রতিবেশীর বাড়ির গ্যারেজে রাখা তাঁর বাইকটি দাউদাউ করে জ্বলছে। পাশে রাখা আরও দুটি বাইকেও অল্পবিস্তর আগুন লেগেছে। ঘটনার পরেই তিনি দ্রুত সেখানে গিয়ে জল ছিটিয়ে আগুন নেভান। কিন্তু তার আগেই বাইকটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। মৃনাল বাবু জানান, নিজের বাড়িতে জায়গা না থাকায় পাশের বাড়ীতেই নিজের বাইকগুলি রাখতেন তিনি। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না কেউই। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্টীল টাউনশিপ এলাকাতেও একইভাবে একাধিকবার মোটরবাইক ও চারচাকা গাড়ীতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কিন্তু বারবার একই ঘটনা ঘটে চললেও অভিযুক্তদের ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন। স্বভাবতি শহরের বিভিন্ন প্রান্তে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।
ফের দুর্গাপুরে রাতের অন্ধকারে পুড়লো গাড়ি, আতঙ্কে শহরবাসী
By Eaibanglai
-
March 22, 2019
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —