এই বাংলায়

দোল উৎসবের রাতে দুর্গাপুরে গণপ্রহারে মৃত ১, জখম ৩

By Eaibanglai - March 22, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দোল উৎসবের রাতে অশান্তির পরিবেশ। দুই পক্ষের সংঘর্ষের জেরে রডের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। জখম আরও তিন জন। ঘটনাটি ঘটেছে, কাঁকসা থানার গোপালপুর এলাকায়। মৃতের নাম ভৈরব ধীবর। পরিবারে অভিযোগ এলাকার প্রতিবেশী তপন পাল, আপ্পা পাল, স্বাধীন পাল ও পরিমল সরকার নামে চার ব্যক্তি গতকাল রাতে ভৈরব ধীবর সহ আরও কয়েকজনের ওপর চড়াও হয়। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুলি চালানোরও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। সেই সংঘর্ষে লোহার আঘাতে ভৈরব ধীবর নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় আহত তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করলেও মূল অভিযুক্তরা পলাতক।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement