eaibanglai
Homeএই বাংলায়মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিতদের কাছ থেকে টাকা চেয়ে আবেদন

মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিতদের কাছ থেকে টাকা চেয়ে আবেদন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ হ্যাক করে ৩৫ হাজার টাকা চেয়ে প্রতারণার চেষ্টা। শুরু হয়েছে আইনি পদক্ষেপ।

জানা গেছে সোমবার তাঁর মোবাইল নম্বর ৯৪৩৪২৩৮৬৮৪-এর সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার প্রতারকরা তাঁর পরিচিতদের কাছে ভুয়ো বার্তা পাঠিয়ে টাকা দাবি করে। হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তায় লেখা হয়, “আমার জরুরি ভিত্তিতে কিছু টাকার প্রয়োজন। আমার ইউপিআই কাজ করছে না। আগামীকাল সকালেই ফেরত দিয়ে দেব। সাহায্য করতে পারবেন?” এরপর ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে একটি কিউআর কোডও পাঠানো হয়, যাতে অনলাইনে অর্থ পাঠানো যায়।

বিষয়টি নজরে আসতেই মন্ত্রীর পুত্র তথা বিজেপি নেতা কেশব পোদ্দার সামাজিক মাধ্যমে জানান, তাঁর বাবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি সকলের উদ্দেশে আবেদন করেছেন, মন্ত্রীর নম্বর থেকে কোনও বার্তা বা অর্থ চাওয়ার অনুরোধ এলে তা যেন কেউ বিশ্বাস না করেন এবং কোনও অবস্থাতেই টাকা
পাঠানো না হয়। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ শুরু হয়েছে।

এদিকে মন্ত্রীর নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে এই প্রতারণার চেষ্টায় উদ্বেগ তৈরি হয় মন্ত্রীর পরিচিত মহল ও সাধারণ মানুষের মধ্যে।

জানা গেছে, বর্তমানে ডাঃ অজয় কুমার পোদ্দার কলকাতায় বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments