eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধনের নির্দেশ আইসিডিএস কর্মীদের, ক্ষোভ

অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধনের নির্দেশ আইসিডিএস কর্মীদের, ক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ- বিনা প্রশিক্ষণে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে আসানসোলের সালানপুরের আইসিডিএস বা আঙ্গনওয়াড়ি কর্মীদের। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

ক্ষুব্ধ কর্মীরা জানান, ব্লকের যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেছিলেন কিন্তু কোন ফর্ম কোনো কারণে বাতিল হয়েছে, সেইসব মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বাতিলের কারণ খতিয়ে দেখে ফর্মটি পুনরায় ঠিক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। অথচ এ বিষয়ে তাদের কোন প্রশিক্ষণ দেওয়া হয়নি। এমনকি আবেদনকারীদের নাম ঠিকানাও দেওয়া হয়নি, শুধুমাত্র ফোন নম্বরের তালিকা দেওয়া হয়েছে। পাশাপাশি এই কাজের জন্য যাতায়াতের ব্যবস্থা বা ভাড়া কোনটারই ব্যবস্থা করা হয়নি।

এদিকে ক্ষুব্ধ আঙ্গনওয়াড়ি কর্মীদের এইসব সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য সোমবার তাদের সিডিপিও অফিস থেকে মেসেজ পাঠিয়ে বিডিও অফিসে মিটিং করার জন্য ডাকা হয়। কিন্তু আঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ এদিন নির্দিষ্ট সময়ে বিডিও অফিসে পৌঁছে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলেনি সিডিপিও কিংবা বিডিও-র। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ ও চরম উষ্মা প্রকাশ করে মিটিং না করেই বাড়ি ফিরে যান তারা।

আঙ্গনওয়াড়ি কর্মীদের সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পরিকাঠামো, সঠিক তথ্য এবং প্রশিক্ষণ ছাড়া তারা অন্নপূর্ণা যোজনার ফর্ম সংশোধনের কাজ কোনোভাবেই করতে পারবেন না।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের তরফে কোন মন্তব্য় করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments