eaibanglai
Homeএই বাংলায়সর্ব দুঃখ-নিবৃত্তির এই একটাই উপায়!!

সর্ব দুঃখ-নিবৃত্তির এই একটাই উপায়!!

সঙ্গীতা চৌধুরীঃ- আমরা সবসময় মনে করি সংসার জীবন‌ই সব। সংসার জীবনের মধ্যে জড়িয়ে থাকি আর তারপর বলি ভগবানকে ডাকার সময় কোথায়? রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন, সংসারে থাকো কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো।

রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, “নৌকা জলের উপর থাকলে নিরাপদ। কিন্তু জল যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে, তখনই নৌকা ডুবে যায়।” অর্থাৎ সংসারী জীবন কিছু দোষের নয় কিন্তু সংসার যদি আমাদের সম্পূর্ণ হৃদয়কে গ্রাস করে ফেলে তখনই আমাদের জীবনের মধ্যে অশান্তি শুরু হয়, শুরু হয় চিন্তা এবং ভয়, তৈরি হয় দুঃখ। তাই সংসারে থাকতে গেলে ঈশ্বরকে মনে রেখে চলতে হবে। ঈশ্বরের স্থান মনে যদি আগে থাকে তাহলে সংসারে আর দুঃখ থাকে না। সেই ব্যক্তি তখন কর্তব্য পালন করে ভালোবেসে কিন্তু সে হয় বন্ধন মুক্ত, আসক্তিহীন। সে সুখের সাগরে ভেসে যায় না, দুঃখের সাগরে কষ্ট পায় না।

তাই পরমহংসদেব বলেছিলেন, “এক হাতে ঈশ্বরকে ধরো, আর এক হাতে সংসারের কাজ করো।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments