eaibanglai
Homeএই বাংলায়দেবী ভ্রামরীর সৃষ্টি আসলে অধর্মের বিনাশের জন্য

দেবী ভ্রামরীর সৃষ্টি আসলে অধর্মের বিনাশের জন্য

সঙ্গীতা চৌধুরীঃ- গত ২০ শে মে ছিল বিশ্ব মৌমাছি দিবস। সেই উপলক্ষেই আজকের এই প্রতিবেদন। আমরা সব সময় হিন্দু ধর্মে প্রকৃতিকে মা বলে থাকি কিন্তু এটা শুধুই কথার কথা নয় অনেকেই হয়তো জানেন না হিন্দু ধর্মের মৌমাছিকেও দেবী রূপে স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ দেবী দুর্গার অন্যতম একটি রূপ দেবী ভ্রামরী আসলে মৌমাছি , বোলতার মত পোকামাকড় সমূহের দেবী রূপে পরিচিত।

পুরাণ অনুযায়ী অরুনাসুর নামের এক অসুর ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে, ২ বা ৪ টি পা বিশিষ্ট কোন‌ও জীবের দ্বারা তিনি নিহত হবেন না। অর্থাৎ কোন দেব দেবী বা কোন পশুর দ্বারা তার বধ অসম্ভব। পরবর্তীতে এই অসুরের জ্বালায় অতিষ্ট হয়ে দেবতারা যখন আদ্যা শক্তির শরণাপন্ন হন, তখন দেবী ভ্রামরী রূপ ধারণ করেন, তার শরীর থেকে যখন কোটি কোটি ভ্রমর সৃষ্টি হয়। এদের আক্রমণেই অরুণাসুরের মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের কাছে দেবী ভ্রামরীর মন্দির রয়েছে, এছাড়া ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পাহাড়ে দেবী ভ্রামরীর মন্দির রয়েছে। উল্লেখ্য এটি সনাতন ধর্মের আঠারোটি মহাশক্তি পীঠের মধ্যে অন্যতম। দেবী ভ্রামরী অবতার আসলে প্রমাণ করে অন্যায় যখন বৃহৎ রূপ ধারণ করে তখন প্রকৃতি এবং দৈবী শক্তি তাকে ধ্বংস করবার জন্য যেকোনো রূপে আবির্ভূত হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments