eaibanglai
Homeএই বাংলায়মধুচক্র চালানোর অভিযোগ, সিল তিনটি লজ, গ্রেফতার ৬

মধুচক্র চালানোর অভিযোগ, সিল তিনটি লজ, গ্রেফতার ৬

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এবং এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে মধুচক্রের কারবার চলছে বলে বার বার অভিযোগ উঠছিল। সেই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বাঁকুড়া পুলিশ প্রশসান এবং অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সাত মহিলাকে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া জেলা পুলিশ ৩ টি দলে ভাগ হয়ে জয়রামবাটির একাধিক লজ ও হোটেলে অভিযান চালায়। এবং অভিযানে মধুচক্র চালানোর হাতেনাতে প্রমাণ মেলায় সিল করে দেওয়া হয় তিনটি লজ । গ্রেফতার করা হয় লজের মালিক, ম্যনেজার, কর্মচারী ও এক আবাসিক সহ মোট ৬ জনকে। উদ্ধার করা হয় সাত জন মহিলাকে।

ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি যে মহিলাদের উদ্ধার করা হয়েছে, তাঁদের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এদিন বিষ্ণপুরের মহকুমা পুলিশ আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি সামনে আনেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments