নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত বাচিক শিল্পী ও প্রশিক্ষক কাকলি দাশগুপ্ত পরিচালিত সাংস্কৃতিক সংস্থা “স্বপ্নছন্দম” ২৫-তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষ্যে ২৩ শে মার্চ সকাল ও সন্ধ্যায় সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হয়েছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করলেন- আয়োজক সংস্থা ছাড়াও দুর্গাপুর রম্যবীণা,উড়ান, দুর্গাপুর কয়্যার,সঙ্গীতায়ন,শ্রুতিরঙ্গম,স্বর ও স্বরগম,ছন্দপ্রীতি,মোহর,সুর পরিষদ ইত্যাদি সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানে আবৃত্তি,শ্রুতিনাটক, নৃত্য,একক ও সম্মেলক সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ উল্লেখযোগ্য সংখ্যক সম্মানীয় ব্যক্তিত্ব।



















