eaibanglai
Homeএই বাংলায়প্রচারে মানুষের সঙ্গে কথা বলে জয় নিয়ে নিশ্চিত দুর্গাপুরের বিদায়ী বিধায়ক

প্রচারে মানুষের সঙ্গে কথা বলে জয় নিয়ে নিশ্চিত দুর্গাপুরের বিদায়ী বিধায়ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। দুর্গাপুর শিল্পাঞ্চলও তার ব্যাতিক্রম নয়। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনটি। এই কেন্দ্রে প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে শাসক দল। দুর্গাপুর পূর্বে রাজ্যের মন্ত্রী তথা গতবারের বিধায়ক প্রদীপ মজুমদারের উপর ভরসা রাখলেও দুর্গাপুর পশ্চিমের আসনটিতে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা শিল্পাঞ্চলের পরিচিতি ব্যবসায়ী মুখ কবি দত্তকে। মূলত এই আসনটি গতবার তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বর্তমান বিধায়ক লক্ষণ ঘোড়ুই। একদিকে তৃণমূল যখন এই আসনটি ফিরে পেতে ভরসা রাখছে কবি দত্তের উপর অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই আসনটির জন্য ভরসা রেখেছে বিদায়ী বিধায়কের উপরই।

এদিকে প্রতিদিনই এই বিধানসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে প্রচার সারছেন বিজেপি বিধায়ক তথা লক্ষণ ঘোড়ুই। মঙ্গলবার তিনি ৩১ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন। প্রচারে নেমে প্রতিদিনই তিনি পাড়ায় পাড়া বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগ কিংবা সমস্যার কথা। গত পাঁচ বছরের মতো আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। অনেকে আবার বিজেপি প্রার্থীকে ভোটের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

এদিন প্রচার নিয়ে বলতে গিয়ে বিদায়ী বিধায়ক বলেন, “আজ মাঠে নেমে এটা পরিষ্কার বুঝতে পারছি মানুষ আর ভাঁওতাবাজি শুনতে রাজি নয়, তারা জবাব চাইছে। বছরের পর বছর প্রতিশ্রুতির নামে প্রতারণা হয়েছে, উন্নয়নের নামে শুধু পোস্টার পড়েছ। মানুষ আর এই প্রহসন চাইছে না। মানুষের চোখেই ভোটের রায় দেখা যাচ্ছে, এবার রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী।”

অন্যদিকে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কবি দত্ত প্রসঙ্গে কাটাক্ষের সুরে বিদায়ী বিধায়ক বলেন, “যারা আজ আপনাকে সংবর্ধনা দিচ্ছে, ২০২৪- তো তারাই আপনার দিকেই বোমা ছুঁড়েছিল! তাহলে প্রশ্নটা একেবারেসোজা, এই দুষ্কৃতীরাই কি আজ তৃণমূল কংগ্রেসের সম্পদ? আর ভোটের দিন কি আবার এদের দিয়েই সাধারণ মানুষের উপর হামলা চালাবেন? দুর্গাপুরের মানুষ সব দেখছে, সব মনে রাখছে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে, মিথ্যে গল্প বানিয়ে আর ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। এইবার ব্যালটে মানুষ জবাব দেবে। “

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments