eaibanglai
Homeএই বাংলায়প্রচারে দলবদল, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান

প্রচারে দলবদল, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নির্বাচনের প্রাক্কালে দলবদল নতুন কোন ঘটনা নয়। কিন্তু নির্বাচনী প্রচারের মধ্যেই দলবদলের ঘটনা বেশ বিরল। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূলের প্রচারে এমনই ছবি ধরা পড়ল। যেখানে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করে ৫৭ পরিবার।

প্রসঙ্গত প্রার্থী নাম ঘোষণা হতেই এই বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জোর কদমে প্রচার শুরু করেছেন তাঁর বিধানসভা এলাকায়। অন্যান্য দিনের মতো প্রচারে বেরিয়ে এদিন তিনি জেমুয়া গ্রামে যান। সেখানে গ্রামের একটি কালী মন্দিরে পূজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন। এরপর বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ করেন। আর এই প্রচারের মধ্যেই আইএসএফ এর সদস্য ৫৭ পরিবারকে নিজের দলে স্বাগত জানান ও তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিদায়ী বিধায়ক।

তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্যের উন্নয়নের ধারায় সামিল হতেই মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন। যা তাদের দলীয় সংগঠনকে আরও মজবুত করবে বলে তার আশা।

অন্যদিকে প্রচারের মধ্যেই এই দলবদল ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments