eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমানের তিন বিধানসভার রিটার্নিং অফিসার বদলি

পশ্চিম বর্ধমানের তিন বিধানসভার রিটার্নিং অফিসার বদলি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। ভোটঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। এর পর একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা)-কে সরানো হয়। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি। এরপর ৭৩ জন রিটার্নিং অফিসার (আরও)-কে অপসারণ করল নির্বাচন কমিশন।

এই বদলের তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার (আরও) বদল করেছে নির্বাচন কমিশন। এই তিনটি বিধানসভা হল আসানসোল উত্তর, বারাবনি ও দুর্গাপুর পশ্চিম। এর মধ্যে আসানসোল উত্তর এবং দুর্গাপুর পশ্চিমের আরও-র দায়িত্বে ছিলেন আসানসোল ও দুর্গাপুরের মহকুমাশাসক। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যাদের, তারা হলেন আসানসোল উত্তরে অঘোর রায় (WBCS, 2002 ব্যাচ)। তিনি পদাধিকারবলে আসানসোল সদর মহকুমাশাসকের (এসডিও) দায়িত্বও সামলাবেন। বারাবনিতে দায়িত্ব দেওয়া হয়েছেতাপস মণ্ডল (WBCS, 2009 ব্যাচ)। তিনি পশ্চিম বর্ধমান জেলার ডিওএমএ–র দায়িত্বে থাকবেন। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চট্টোপাধ্যায়কে (WBCS, 2006 ব্যাচ)। তিনি দুর্গাপুরের এসডিও হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪। সাধারণত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এক জন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ, রাজ্যে আরও-র সংখ্যা ২৯৪। তাঁদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হল, যাঁদের বেশির ভাগই মহকুমাশাসক (এসডিও)। সোমবার এই নিয়ে নির্দেশিকা দিয়েছে কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments