eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ তৃণমূলের যুব সভানেত্রীর

দুর্গাপুরের সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ তৃণমূলের যুব সভানেত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের জনসভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের। রবিবার দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্তের সমর্থনে দেশবন্ধু নগর মাঠে জনসভায় যোগ দেন সায়নী। সেই সভা থেকে যুব সভানেত্রী বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কালীঘাটে পড়ে থাকবেন ১৫ দিন। সেখানে কালীঘাটের সকল বাড়ির নর্দমা এবং চৌবাচ্চা পরিষ্কার করবেন। ইডি দিয়ে হারাতে পারছেন না, সিবিআই দিয়ে হারাতে পাচ্ছেন না, বন্ধু নির্বাচন কমিশনকে দিয়েও হারাতে পাচ্ছেন না। তাই এখন অন্যরকম ফন্দি আঁটছে। কিন্তু বাংলার মানুষ বাংলার অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই করছে।”

এর পাশাপাশি বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডারের দাবি নিয়ে কটাক্ষের সুরে ভোটারদের ফন্দি বাতলে দিয়ে বলেন,”বিজেপির নেতারা যদি বাড়িতে গিয়ে বলে আপনাদের ৩০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। তখন আপনারা বলবেন আগে দেড় হাজার টাকা অগ্রিম দিন। সেই টাকা নিয়ে আপনারা রবিবার বাজারে যাবেন এবং কচি পাঠার মাংস কিনে নিয়ে এসে খেয়ে মনকে শান্ত করে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে জোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে আসবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে উপস্থিত হয়ে হাজরার সভা থেকে অমিত শাহ মন্তব্য করেন, ভোটের সময়ে ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন।

বিরোধী বিজেপিকে নিশানা করার পাশাপাশি সাভায় উপস্থিত জনতার আবদারে যুবসভা নেত্রীকে এদিন সভামঞ্চ থেকে গান গাইতেও শোনা যায়। সব মিলিয়ে এদিনের সভা রীতিমতো উপভোগ করতে দেখা যায় উপস্থিত দলীয় নেতা কর্জমী সমর্থকদের।

এদিনের জনসভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক শিবদাসন দাশু, জেলার যুব সভাপতি পার্থ দেওয়াসী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments