নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার শুরু হয়ে গেল রাজ্য়ের বিধানসভা নির্বাচনের বিশেষ ভোটারদের ভোট গ্রহণ পর্ব। এদিন থেকে প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্ব শুরু হয়েছে। প্রসঙ্গত প্রতিবারই নির্বাচন কমিশন প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়িতে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করে, যাতে শারীরিক অসুবিধার কারণে কেউ ভোটদান থেকে বঞ্চিত না হন।
দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকে এই ব্যবস্থার আওতায় এদিন প্রায় ৯০ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ভোটকর্মীদের দল প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ সম্পন্ন করে। ভোট প্রক্রিয়ার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিৎ করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারিতে চলে এই ভোটগ্রহণ পর্ব। পাশাপাশি, সম্পূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয়।
অন্যদিকে বাড়িতে থেকে ভোট দিতে পেরে খুশি প্রকাশ করেন প্রবীণ ও প্রতিবন্ধী ভোটাররা।










