eaibanglai
Homeএই বাংলায়দুই শিল্প শহরে প্রার্থীদের সমর্থনে রোড শো মহাগুরুর

দুই শিল্প শহরে প্রার্থীদের সমর্থনে রোড শো মহাগুরুর

সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ- আগামী ২৩ তারিখ প্রথম দফায় ভোট পশ্চিম বর্ধমানে। হাতে সময় কম, প্রচার এখন তুঙ্গে। আর এই সব প্রচারে রাজনৈতিক দলগুলি মানুষের মন জয় করতে প্রচারে হাজির করছেন নামি দামি তারকাদের। এবার বিজেপির সমর্থনে প্রচারে নামলেন বলি তারকা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার তিনি আসানসোলের কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ও দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের সমর্থনে দুই শহরেই রোড শো করেন।

এদিন বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুইয়ের সমর্থনে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হয়। হুডখোলা গাড়িতে করে রোড শো শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন প্রার্থী ও বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। শুরু থেকেই রাস্তাজুড়ে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। প্রিয় তারকাকে একঝলক দেখতে এবং তার কথা শোনার আশায় বহু মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন। কিন্তু রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে থাকেন মহাগুরু। সঙ্গে সঙ্গে ছাতার ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও অস্বস্তি না কাটায় অবশেষে নিজের এসি গাড়িতে গিয়ে উঠে যান মিঠুন এবং সেই গাড়িতে করেই রোড শো করেন তিনি।

এর আগে কুলটিতে বিজেপি প্রার্থী ডঃ অজয় ​​পোদ্দারের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। কুলটির সোদপুর এরিয়া অফিস মাঠ থেকে ডিসেরগড় পোস্ট অফিস পর্যন্ত রোড শো হয়। এখানে হুড খোলা গাড়িতেই রোড শো করেন মিঠুন। তাকে দেখতে রাস্তার দুধারে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments