eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে কোয়েল মল্লিকের রোড শোয়ে জনজোয়ার

দুর্গাপুরে কোয়েল মল্লিকের রোড শোয়ে জনজোয়ার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কোয়েলের রোড শো ঘিরে জনজোয়ারে ভাসল দুর্গাপুর। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে দুর্গাপুরের সগড়ভাঙায় রোড শো করেন টলি তারকা কোয়েল মল্লিক। রোড শো ঘিরে সকাল থেকেই সগড়ভাঙা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দুধারে অসংখ্য মানুষ ভিড় জমান। কারও হাতে ফুলের তোড়া, কেউ আবার উত্তরীয় নিয়ে প্রিয় তারকাকে বরণ করতে অপেক্ষা করতে থাকেন। টলিউডের জনপ্রিয় তারকাকে এক ঝলক দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও।

অন্যদিকে কোয়েলও হাসিমুখে হাত নাড়িয়ে আবার শুভেচ্ছা বিনিময় করেন। মাঝেমধ্যে গাড়ি থামিয়ে সমর্থকদের সঙ্গে হাতও মেলান, কথা বলেন, আর তাতেই উচ্ছ্বাস আরও কয়েকগুণ বেড়ে যায়। গোটা সগড়ভাঙা এলাকা জুড়ে রোড শো এগোতে থাকলে মানুষের স্রোতও সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। রাস্তার পাশে বাড়ির ছাদ, বারান্দা, এমনকি দোকানের সামনে দাঁড়িয়েও অনেকে এই দৃশ্য উপভোগ করেন। ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় আয়োজকদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments