eaibanglai
Homeএই বাংলায়প্রচারে ঝড় তুলতে রাজ্যে প্রধানমন্ত্রী, রাত্রি যাপন দুর্গাপুরে

প্রচারে ঝড় তুলতে রাজ্যে প্রধানমন্ত্রী, রাত্রি যাপন দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তার বাঁকুড়ায় জনসভা রয়েছে। তার আগে শনিবার বায়ুসেনার বিশেষ বিমানে তিনি পৌঁছন দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে তিনি রওনা দেন দুর্গাপুরের সিটিসেন্টারের উদ্দেশ্যে। এদিন দুর্গাপুরের সিটিসেন্টারের একটি হোটেলে রাত্রি যাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন, পাশাপাশি রাজনৈতিক মহলেও তৈরি হয় বাড়তি উৎসাহ । রবিবার সকালে ১১ টা নাগাদ তিনি বাঁকুড়ার বড়জোড়ায় জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা দেন। সিটিসেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এদিন বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে একাধিক জনসভা করবেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments