eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় বিজেপি কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে, পথ...

বাঁকুড়ায় বিজেপি কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে, পথ অবরোধ করে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঁকুড়ায় বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে আশালীন আচরণের অভিযোগ উঠল তৃণমূলের প্রঞ্চায়েত প্রধান সহ এলাকার তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের চার্বাক পল্লী গ্রামের এই ঘটনাকে ঘিরে শনিবার ব্য়াপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশ।

জানা গেছে এদিন চার্বাক পল্লী গ্রামে ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলি করছিলেন বিজেপির স্থানীয় মহিলা কর্মীরা। অভিযোগ সেই সময় তৃণমূলের প্রধান সহ কয়েক জন তৃণমূল নেতা কর্মী তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করেন। এমনকি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টার মতো মিথ্যে অভিযোগও আনতে থাকেন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরিস্থিতি সামাল দেয়। পরে হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতা কর্মীরা বাঁকুড়া শহরের কেরানীবাঁধে জাতীয় সড়ক অবরোধ করেন।

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ মণ্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, “গ্রামের মহিলাদের ভুল বুঝিয়ে বিজেপির লোকেরা তিন হাজার টাকা দেওয়ার নাম করে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সংগ্রহ করছিল। আমরা তার প্রতিবাদ করি। নির্বাচনের আগে এই কাজ করা যায়না।” বিষয়টি নিয়ে বিডিওকে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা (বছরে ৩৬,০০০ টাকা) আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে । এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ২১,০০০ টাকার বিশেষ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments