eaibanglai
Homeএই বাংলায়ফুটবল মাঠে বজ্রপাত: প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্র

ফুটবল মাঠে বজ্রপাত: প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্র

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল-: ফুটবল খেলার মাঠে আচমকা বজ্রপাতে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। জখম হয়েছে আরও এক কিশোর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের বিআরএস মাঠে। মৃত পড়ুয়ার নাম শেখ ফিরোজ (১৬)। সে দশম শ্রেণির ছাত্র ছিল। জখম বিবেক ঘোষ (১৭) বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বার্নপুরের ওই মাঠে বিকেলে বেশ কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। তখনই কালবৈশাখীর ঝড়বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত হয়। মাঠে থাকা বেশ কয়েকজন অচৈতন্য হয়ে পড়লে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক ফিরোজকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই সময়ে বিকেলের দিকে কালবৈশাখী ও বজ্রপাত হচ্ছে, তাই যুবকদের মাঠে না যাওয়ার অনুরোধ করব।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments