সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অবৈধ নির্মাণের অভিযোগে আসানসোলের বার্নপুরে ভেঙে ফেলা হল তৃণমূলের দুটি পার্টি অফিস। প্রসঙ্গত রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকেই অবৈধ নির্মাণ ভাঙ্গার বিষয়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙ্গার খবর সামনে এসেছে। এবার পশ্চিম বর্ধমান জেলাতেও অবৈধ নির্মাণ নিয়ে তৎপরতা শুরু করল প্রশসান।
শুক্রবার বার্নপুরে বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হল। যার মধ্যে একটি বাটা রোড এবং অন্যটি মসজিদ রোড এলাকায়। অভিযোগ সেল আইএসপি বা ইস্কোর জমিতে অবৈধভাবে ওই পার্টিঅফিসগুলি নির্মাণ করা হয়েছিল।
কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এর আগে এই পার্টি অফিস ভাঙ্গার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু পার্টি অফিস গুলি ভাঙ্গা হয়নি। তাই এদিন আইএসপির পক্ষ থেকে এই দুটি পার্টি অফিসকে ভেঙে দেওয়া হয়।


















