eaibanglai
Homeএই বাংলায়আসানসোল শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান, ধরপাকড়

আসানসোল শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান, ধরপাকড়

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ, চলছে ধরপাকড়। প্রসঙ্গত, বাংলায় নতুন সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ বিভাগকে কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে বলেছেন। এর পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে।

সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাসের নেতৃত্ব আসানসোল দক্ষিণ থানার পুলিশ জিটি রোডের গীর্জা মোড় থেকে আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত অবৈধ পারিকিংয়ের বিরুদ্ধে একটি অভিযান চালায়। জিটি রোডের এই অংশে যে বা যারা অবৈধ পার্কিং চালাচ্ছে এবং জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হয়। এই অভিযানে পুলিশ পাঁচজনকে আটক করে। এর মধ্যে পার্কিংয়ে জড়িত দুজন এবং তিন বাস কন্ডাক্টর । গীর্জা মোডের কাছে বাসস্টপেজের তিন বাস কন্ডাক্টরকে আটক করে পুলিশ। এখানে অবৈধ পার্কিং থেকে কারা টাকা আদায় করে তা তারা জানে বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন।

প্রসঙ্গত দুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড জিটি রোডের আসানসোল বাজার থেকে ঊষা গ্রাম পর্যন্ত বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়।

এই প্রসঙ্গে ডিসিপি ( সেন্ট্রাল) জানান, আসানসোলে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পুলিশের এই অভিযান চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments