eaibanglai
Homeএই বাংলায়সুর পরিষদ আয়োজিত কবিপ্রণাম

সুর পরিষদ আয়োজিত কবিপ্রণাম

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসব পালিত হল “কবিপ্রণাম” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে,২৪ শে মে সন্ধ্যায় ইস্পাত নগরীর বিধান ভবন সংলগ্ন উপাসনা গৃহে। অনুষ্ঠানে একক সংগীতে অংশগ্রহণ করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত,রুমা দাস,বুলু সাহা, প্রণব মুখোপাধ্যায়,উত্তম লাহা,আনন্দিতা রায়,কুমকুম চট্টোপাধ্যায়,পর্ণা মুখোপাধ্যায়,দর্পনারায়ণ চট্টোপাধ্যায়,অশেষ মিত্র,দীনবন্ধু বালিয়াল,বিশ্বায়ন রায়,শর্মিলা ভাণ্ডারী প্রমুখ। আবৃত্তির অনুষ্ঠানে অংশ নিলেন প্রসূন চট্টোপাধ্যায়,কাকলি দাশগুপ্ত, কাকলি রায়,রূপা মুখোপাধ্যায়,দেবদাস সেন,কাকলি সেন,ইতুশ্রী মহান্ত,বরুণ রায়,বর্ণালী গুপ্ত,প্রীতিকণা দেবনাথ, দীপা ঘোষাল রায় প্রমুখ। সঙ্গীত শিল্পী দের সঙ্গে যন্ত্রসঙ্গীত সহযোগী হিসেবে ছিলেন- বীথিন রায়,সন্দীপ দাস,অনিন্দ্য কুণ্ডু,বিশ্বায়ন রায় প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments