eaibanglai
Homeএই বাংলায়অন্ডালে নাবালিকা গণধর্ষণ, ধৃত দুই যুবক

অন্ডালে নাবালিকা গণধর্ষণ, ধৃত দুই যুবক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চোদ্দ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার।

জানা গেছে, নাবালিকা নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। সেই সময় হুমকি দিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায় দুই যুবক এবং নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। সোমবার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন তারা। অন্যদিকে এদিনই নাবালিকার মা থানায় দুই অভিযুক্তদের বিরুদ্ধে অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে পুলিশ এবং এদিন সন্ধ্যায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হলো সুরজ বাউরি এবং বিশাল ডোম। দুজনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments