eaibanglai
Homeএই বাংলায়সাঙ্গীতিক প্রতিভার স্বীকৃতি:

সাঙ্গীতিক প্রতিভার স্বীকৃতি:

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- সম্প্রতি কলকাতার ঐতিহ্যশালী সংস্থা “ডমরু নিনাদ” এর পরিচালনায় সর্ব ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাসম্পন্ন উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। দুর্গাপুর ডি পি এল টাউনশিপের বাসিন্দা,স্কুল শিক্ষয়িত্রী এবং প্রতিভাময়ী সংগীতশিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায় উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীতে প্রথম, নজরুলগীতে দ্বিতীয় স্থান অধিকার করবার কৃতিত্ব অর্জন করবার পাশাপাশি আয়োজক সংস্থার পরিচালক মণ্ডলীর সভাপতির ‘ সর্বাপেক্ষা পছন্দের শিল্পী’ র স্বীকৃতি লাভ করেছেন আধুনিক বাংলা গানের ক্ষেত্রে। অতি শৈশব থেকেই সৌমী বিভিন্ন গুণী শিল্পী এবং প্রশিক্ষকদের সান্নিধ্যে থেকে সাঙ্গীতিক শিক্ষালাভ করেছেন এবং বর্তমানেও নিয়মিতভাবে করে চলেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments