eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে চললো বুলডোজার, গুঁড়িয়ে গেল তৃণমূলের কার্যালয়

দুর্গাপুরে চললো বুলডোজার, গুঁড়িয়ে গেল তৃণমূলের কার্যালয়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার শহর দুর্গাপুরেও চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। প্রশসানের সহায়তায় এই উচ্ছেদ অভিযান চালায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।

অভিযোগ দুর্গাপুরের ইস্পাত নগরীর ১ নম্বর ব্লকে ডিএসপির জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল তৃণমূলের ওই দলীয় কার্যালয়। যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অবশেষে শনিবার সকালে ডিএসপি কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখলমুক্ত অভিযানে নামে। এবং প্রশাসনিক আধিকারিক ও ইস্পাত কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে তৃণমূলের ওই কার্যালয়টি ভেঙে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের সময় কার্যালয়ের ভিতর থেকে একাধিক কাগজপত্র ও নথি উদ্ধার হয়েছে বলে জানা যায় যার বেশ কিছু বায়োডাটা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই কার্যালয় থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি চালানো হতো। এর পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ কার্যালয় থেকে পাওয়া নথিপত্রে থাকতে পারে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসেরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডিএসপির তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে একাধিকবার নোটিশ জারি করা হলেও কার্যালয় খালি করা হয়নি। তাই স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালা বদলের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি ও অবৈধ কারবারের বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে প্রশাসন। রাজ্য জুড়েই অবৈধ নির্মাণ ভাঙা ও উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের সহায়তায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments