eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল জামানায় মেলেনি সমাধান, পানীয় জলের চরম সংকটে কয়েকশো মানুষ

তৃণমূল জামানায় মেলেনি সমাধান, পানীয় জলের চরম সংকটে কয়েকশো মানুষ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- তৃণমূল জামানার ১৫ বছর কেটে গেলেও পানীয় জলের সমস্যার সূরাহা হয়নি। চরম পানীয় জলের সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল সংলগ্ন বাউরি পাড়ায় বসবাসকারী কয়েকশো মানুষ। এই পাড়াতে বসবাস ৫০টিরও বেশি পরিবারের ।

এলাকার পানীয় জলের নলকূপগুলি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। কয়েকটি থেকে রীতিমতো পরিশ্রম করলে খুব স্বল্প পরিমাণে জল মেলে। ফলে এলাকার দিন আনা খেটে খাওয়া এই মানুষজনের পানীয় জল জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

এলাকার মহিলারা জানাচ্ছেন অনেকেই অন্যের বাড়িতে কাজ করেন। সেই সব বাড়ি থেকে স্বপ্ল পরিমাণ জল সংগ্রহ করেন। কিন্তু তা দিয়ে পানীয় জলের এই চরম সংকট দূর করা সম্ভব নয়। আর পাড়ার নলকূপে জল সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মেলে সামান্য জল। তা দিয়েও নিত্যদিনের যে জলের চাহিদা তা মেটে না।

এলাকাবাসীরা জানান দীর্ঘ কয়েক দশক ধরে এই জলের সমস্যায় ভুগছেন তারা। তৃণমূলের আমলেও সমস্যার সমাধান হয়নি। তবে সম্প্রতি রাজ্যে পালা বদল হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে। তারা শুনেছেন নতুন সরকার ও মুখ্যমন্ত্রী ভাল করছেন, উন্নয়নের আশ্বাসও দিয়েছেন। ফলে এখন নতুন করে আশায় বুধ বাঁধছেন বাউড়ি পাড়ার মানুষজন। এবার হয়তো প্রয়োজন মতো পানীয় জলটুকু মিলবে হাতের কাছে। এখন দেখার মানুষের যে মৌলিক চাহিদা পানীয় জল,তা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে পারে কিনা এই নতুন সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments