eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলকে তীব্র আক্রমণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

তৃণমূলকে তীব্র আক্রমণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের সংবর্ধনা সভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়- কেউই সংবিধানের ঊর্ধ্বে নন। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

​এক হোমিওপ্যাথি চিকিৎসকের অ্যালোপ্যাথি চিকিৎসার বিষয়টি তুলে ধরে মন্ত্রী একে আইনবিরুদ্ধ বলে দাবি করেন এবং এর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভূমিকার সমালোচনা করে তিনি অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। ​সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। এছাড়াও, বিদ্যুৎ বিপর্যয় রোধে সতর্কবার্তা ও নির্বাচন কমিশন প্রসঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রী স্পষ্ট করে দেন, অপরাধ করে রাজ্যে কেউ পার পাবে না এবং তৃণমূল বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments