eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল নেতা ছেলের পর এবার গ্রেফতার পঞ্চায়েত প্রধান বাবা

তৃণমূল নেতা ছেলের পর এবার গ্রেফতার পঞ্চায়েত প্রধান বাবা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ছেলের পর এবার গ্রেফতার বাবা! মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া-সহ নানা অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কুতুবুদ্দিন খান। তিনি তৃণমূলের ওই অঞ্চলের প্রাক্তন সভাপতিও। তাঁর ছেলে রেজাউল ইন্দপুর ব্লক তৃণমূলের সদ্য প্রাক্তন সভাপতি। সম্প্রতি, এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে রেজাউল গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পান।

সম্প্রতি কুতুবুদ্দিন, রেজাউল সহ তিন জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন স্থানীয় রাওতোড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই মল্লিক। সেই অভিযোগেই গ্রেফতার হন কুতুবুদ্দিন। বুধবার বিকেলে গৌরবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার খাতড়া আদালতে ধৃত প্রধানকে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত রাজ্যে পালাবদলের পর থেকেই জেলায় জেলায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা দুর্নীতি সন্ত্রাস সহ নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন। বাদ নেই বিধায়ক মন্ত্রীরাও। এই আবহে তৃণমূলের বহু পঞ্চায়েত প্রধান এবং সদস্যেরা গা ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments