eaibanglai
Homeএই বাংলায়শুরু হল কল্যাণ জয়ন্ত মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস ২০২৬

শুরু হল কল্যাণ জয়ন্ত মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার টেকনো ইন্ডিয়া গ্রুপের ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল কল্যাণ জয়ন্ত মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস ২০২৬-এর।
প্রতিযোগীতাটি চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতার আয়োজন করেছে হুগলি টেবিল টেনিস সংস্থ। সহযোগিতায় রয়েছে চূঁচূড়া নাইন স্টার ক্লাব । এবারের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২৫০ জন প্রতিযোগী অংশ্রগণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ বিশিষ্ট জনেরা।

প্রসঙ্গত উল্লেখ্য কল্যাণ জয়ন্ত মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস প্রতি বছর আয়োজিত হয়ে থাকে। এটি একটি স্টেট র‍্যাঙ্কিংয়ে স্টেজ – III টুর্নামেন্ট। বেঙ্গল স্টেট লেভেল টেনিস অ্যাসোসিয়েশনের অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক ও ছেলে -মেয়ে উভয় ক্যাটাগরিতে (যেমন- অনূর্ধ্ব-১১, ১৩, ১৫, ১৯, ইত্যাদি) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় জয়ী প্রতিযোগীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments