eaibanglai
Homeএই বাংলায়দু'বছরের বিস্ময় বালক, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ড -এ

দু’বছরের বিস্ময় বালক, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ড -এ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বয়স মাত্র ২ বছর ৮ মাস। সবে আদো আদো কথা ফুটেছে। এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড -এ নাম তুলে ফেলেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিস্ময় বালক সৃজন কুন্ডু।

৬ টি পোকামাকড়ের নাম, ৬টি সরীসৃপের নাম, ১৫ টি প্রাণীর নাম, ১৫ টি সবজির নাম, ১৪ জন স্বাধীনতা সংগ্রামীর নাম , ১৮ জন দেবতার বাহনের নাম , শরীরের ২০টি অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ৩৭ টি দেশের পতাকা শনাক্ত করা , ইংরেজি ও বাংলায় সপ্তাহের দিন ও ১২টি মাসের নাম ১২ টি মন্ত্র এবং হনুমান চল্লিশা আবৃতি করা সহ ৮টি জাতীয় প্রতীকের নাম বলে এই নজির শিশু সৃজনের।

সৃজনের বাবা সুখেন কুন্ডু পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার ও মা রিম্পা কুন্ডু গৃহবধূ। ছেলের এই প্রতিভার বিষয়ে রিম্পা বলেন, “সৃজনের স্মরণশক্তি খুবই ভালো। একবার ওকে হনুমান চল্লিশা মন্ত্র শেখাচ্ছিলাম খুব সহজেই সেটা ও মনে রাখতে পেরেছিল। পরে যখন ওকে সেই মন্ত্র পাঠের জন্য বলা হয় তখনই সে গড়গড় করে পুরো হনুমান চল্লিশা বলে দেয় সবার সামনে। এরপরই ওকে খেলার ছলে সাধারণ পড়াশোনার বাইরেও নতুন নতুন জিনিস শেখাতে শুরু করি এবং দেখি খুব সহজেই ও সবকিছু আয়ত্ত করতে পারছে, মনে রাখতে পারছে।”

সৃজনের বাবা সুখেন কুন্ডু বলেন, “ছেলের এই প্রতিভা দেখে অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। মেইল মারফত ছেলের প্রতিভার ভিডিয়ো পাঠাই। যা দেখে মুগ্ধ হয়ে যান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তারাও। এরপর ওনারা বিচার বিবেচনা করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং সৃজনকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-২০২৬ এর বিশেষ সম্মান প্রদান করেন।”

এদিকে ছোট্ট সৃজনের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজন সকলেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments