eaibanglai
Homeএই বাংলায়এডিডিএ-এর উদ্যোগে দুর্গাপুরে ভাঙা হল একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয়

এডিডিএ-এর উদ্যোগে দুর্গাপুরে ভাঙা হল একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর এবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উদ্যোগে শহর দুর্গাপুরে চলল বুলডোজার, ভাঙা হল একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয়। নবান্নের নির্দেশে এই অভিযান চলে বলে জানা গেছে।

প্রসঙ্গত শিল্প শহর দুর্গাপুরের কোকওভেন ও নিউটাউনসিপ থানা এলাকার বিভিন্ন বেসরকারি কারখানার গেটের সামনে একাধিক রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিটুর শ্রমিক সংগঠনের কার্যালয় ছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে কারখানা সংলগ্ন শ্রমিক সংগঠনের কার্যালয়গুলি ভেঙে ফেলা হয়।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অভিযান। এডিডিএ আধিকারিকদের উপস্থিতিতে ও পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলে এই অভিযান। এডিডিএ-এর তরফে দাবি করা হয়, বেসরকারি কারখানার ওই শ্রমিক সংগঠনের কার্যালয়গুলি দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর ছিল। এ নিয়ে একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু কার্যালয় সরানোর কোন ব্যবস্থা করা হয়নি। তাই সরকারি জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ। সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চলে বলেও জানানো হয়।

অন্যদিকে সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বদের দাবি বহু বছরের পুরনো এই কার্যালয় গুলো না ভাঙার জন্য এডিডিএ-এর কাছে আবেদন করা হয়েছিল। তাদের দাবি শ্রমিকদের স্বার্থের জন্য এই শ্রমিক সংগঠনের কার্যালয় গড়ে তোলা হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments