eaibanglai
Homeএই বাংলায়বরাকর নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাকর নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

সংবাদদাতা,আসানসোলঃ- বরাকর নদীর বুক থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মনবেড়িয়া ঘাট সংলগ্ন রেলওয়ের ফিল্টার প্ল্যান্টের কাছে নদীর মাঝখানে দেহটি আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বরাকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক। যেহেতু নদীর ওই অংশটি ঝাড়খণ্ডের সীমানার অন্তর্গত, তাই খবর দেওয়া হয় মাইথন পুলিশকে। পরে মাইথন ওপি-র আধিকারিকরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও বারমুডা। তবে এখনও পর্যন্ত মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments