সংবাদদাতা,বাঁকুড়াঃ- শালতোড়া গ্রামীণ হাসপাতালে ব্যবহারের অনুপযুক্ত বা বাতিল হওয়া স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের। এমনই অভিযোগ তুলে সরব হলেন শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউরী। তাঁর দাবি দীর্ঘদিন ধরেই হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ জানাচ্ছেন রোগী ও পরিবারের সদস্যরা। কিন্তু সেই অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না।
বিধায়ক দাবি করেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরবরাহ করা নতুন স্যালাইন পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে মজুত রয়েছে। তা সত্ত্বেও কেন সেই স্যালাইন ব্যবহার না করে পুরনো বা বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হচ্ছে।
বিধায়ক বলেন, বাতিল স্যালাইন রোগীদের দেওয়া মানে মানুষের জীবন নিয়ে খেলা, যা অত্যন্ত উদ্বেগজন। সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর ভরসা করে চিকিৎসা করাতে আসেন। সেই বিশ্বাস কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জাানন তিনি।


















