eaibanglai
Homeএই বাংলায়সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিল ইসিএলের বিশেষজ্ঞ মাইন্স রেসকিউ টিম

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিল ইসিএলের বিশেষজ্ঞ মাইন্স রেসকিউ টিম

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গ দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বিশেষজ্ঞ মাইন্স রেসকিউ টিম। আসানসোলের সীতারামপুর মাইন্স রেসকিউ স্টেশন থেকে ১২ জনের একটি বিশেষ দল অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছয় ও বুধবার রাতে সাড়ে ১০টা নাগাদ উদ্ধারকাজে হাত লাগায়।

প্রসঙ্গত লাগাতার বৃষ্টির জেরে সিকিমের নামচির সামারদুং এলাকায় তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের কাজ চলাকালীন হঠাৎ ধস নামে। ধসে চাপা পড়ে যায় কর্মরত শ্রমিকরা। সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। প্রশাসন, পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ধসের জেরে ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করায় ব্যাহত হয় উদ্ধারকাজ। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনএইচপিসির পক্ষ থেকে ইসিএলের বিশেষজ্ঞ সহায়তা চাওয়া হয়। ভূগর্ভস্থ উদ্ধার অভিযানে ইসিএলের দীর্ঘ অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সহায়তা চাওয়া হয়। ইসিএলের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন সিতারামপুর ইসিএল মাইনস রেসকিউ স্টেশনের সুপারিনটেনডেন্ট (রেসকিউ) অভিজিৎ কুণ্ডু,।

দুর্ঘটনার সময়ে সুড়ঙ্গে ২৫ জন কাজ করছিলেন। প্রথমে উদ্ধার কাজে নেমে ৯ জনের দেহ উদ্ধার হয়। বুধবার রাতে শেষ খবর পাওয়া অবধি আরও শ্রমিকের দেহ উদ্ধার হয় যাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২। বাকি তিন জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলেই আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments