eaibanglai
Homeএই বাংলায়কয়লা পাচারের চেষ্টা, আটক কয়লাবোঝাই ট্রাক, গ্রেপ্তার ২

কয়লা পাচারের চেষ্টা, আটক কয়লাবোঝাই ট্রাক, গ্রেপ্তার ২

সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কোকওভেন থানার কাঞ্জিলাল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কয়লা পাচার রুখলো পুলিশ। বাজেয়াপ্ত করা হয় কয়লা বোঝাই দুটি ট্রাক, গ্রেফতার করা হয় ট্রাকের দুই চালককে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্য থেকে অবৈধভাবে কয়লা এনে দুর্গাপুরে পাচারের চেষ্টা হচ্ছিল। রাতে নিয়মিত টহলদারির সময় সন্দেহভাজন এই ট্রাক দুটিকে আটকায় পুলিশ। চালকদের কাছে কয়লা পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তারা কোনও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই ট্রাকগুলিকে আটক করে চালকদের গ্রেফতার করা হয়। ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হলে চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments