eaibanglai
Homeএই বাংলায়এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিংয়ে স্বর্ণপদক ইস্কোর আধিকারিকের

এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিংয়ে স্বর্ণপদক ইস্কোর আধিকারিকের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং ২০২৬-এ স্বর্ণপদক পেয়ে নজির গড়লেন সেল আইএসপি বা ইস্কোর আধিকারিক, বার্নপুরের বাসিন্দা কুন্তল দাস।

গত ৩ জুলাই থেকে ১২ জুলাই দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং এবং ইকুইপড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেন কুন্তল। সেখানে তিনি ১২০ কেজি + এজ ক্যাটাগরিতে তিনি স্বর্ণপদক লাভ করেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়া, আফ্রিকা এবং প্যাসিফিক জুড়ে ২০টিরও বেশি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছিলেন।

দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক এই স্বীকৃতি লাভ করলেও সরকারি বা বেসরকারি কোন সহযোগিতা পাননি কুন্তল। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও সফলতা পান। সম্প্রতি নিজের শহরে ফিরেছেন কুন্তল। সরকারি উদাসীনতা নিয়ে ক্ষোভ ধরা পড়ল তাঁর গলায়। তিনি জানান, বিদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তিনি কোনো সংস্থা বা এজেন্সির কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি। এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার আর্থিক পরিস্থিতির কারণে তিনি অংশগ্রহণ করতে পারছেন না।

উল্লেখ্য , গত বছর জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ারলিফটিং (বেঞ্চপ্রেস) প্রতিযোগিতাতেও কুন্তল দাস পাওয়ারলিফটিং (বেঞ্চপ্রেস)-এর এম১ (১২০ কেজির বেশি) বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments