eaibanglai
Homeএই বাংলায়ডিউটিতে যাওয়ার পথে নিরাপত্তা রক্ষীকে নৃশংস কোপ, এলাকায় চাঞ্চল্য

ডিউটিতে যাওয়ার পথে নিরাপত্তা রক্ষীকে নৃশংস কোপ, এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা,বারাবনিঃ- কর্মস্থলে যাওয়ার পথে এক নিরাপত্তা রক্ষীকে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের নবপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই নিরাপত্তারক্ষীর নাম গান্ধী বাউরি (৫৫)। বর্তমানে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

​জানা গেছে, গত ১৫ বছর ধরে স্থানীয় এক ইটভাটায় কর্মরত গান্ধী বাবু বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ডিউটিতে যাওয়ার সময় দুই দুষ্কৃতী তাঁর ওপর আচমকাই চড়াও হয়। পেটে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও তিনি কোনোমতে প্রাণ বাঁচিয়ে ইটভাটায় পৌঁছান এবং মালিককে বিষয়টি জানান। ​বারাবনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments