eaibanglai
Homeএই বাংলায়ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে চম্পট দিল পিকআপভ্যান

ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে চম্পট দিল পিকআপভ্যান

সন্তোষ কুমার মণ্ডলঃ- ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে চম্পট দিল পিকআপভ্যান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘেটেছে রবিবার গভীর রাতে আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট।

মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম রমেন সাহা (৩৫)। জানা গেছে অন্যদিনের মতো রবিবার রাতে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে ডুবুরডিহি চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন রমেন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশকর্মীরা গুরুতর আহত অবস্থায় রমেনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

চেকপোস্টে লাগানো সিসি ক্যামেরায় দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। চেকপোস্ট ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজে শুরু করেছে।

অন্যদিকে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ার পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। বাড়িতে তার মা ও স্ত্রী রয়েছেন। স্বাভাবিক ভাবেই তারা এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments