eaibanglai
Homeএই বাংলায়রাস্তা কেটে কেবল বসানোর ‘খেলা’, প্রশাসনিক কড়াকড়িতে আপাতত থমকে অবৈধ কাজ

রাস্তা কেটে কেবল বসানোর ‘খেলা’, প্রশাসনিক কড়াকড়িতে আপাতত থমকে অবৈধ কাজ

সংবাদদাতা, আসানসোলঃ- সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মুনাফা লোটার নেশায় বুঁদ বেসরকারি সংস্থা! সালানপুর ব্লকের আমডাঙা মোড়ে অপটিক্যাল ফাইবার কেবেল (OFC) বসানোর নাম করে সদ্য নির্মিত পিচের রাস্তা খুঁড়ে একাকার করার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নিয়ম অনুযায়ী রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কথা থাকলেও, কোনো তোয়াক্কা না করে একেবারে রাস্তার গা ঘেঁষেই ড্রিল মেশিন চালিয়ে চলছিল খোঁড়াখুঁড়ি।

​ স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক মাস আগে তৈরি এই রাস্তাটির স্থায়িত্ব নিয়ে এমনিতেই প্রশ্ন রয়েছে, তার ওপর বর্ষাকালে এভাবে রাস্তার পাশ খুঁড়ে রাখায় মাটি নরম হয়ে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার হাতছানি রয়েছে সেখানে। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি সম্পত্তি ধ্বংস করে সংস্থাটি যেভাবে নিজেদের আধিপত্য চালাচ্ছে, তা অকল্পনীয়।

​ জনরোষ বাড়তেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। বিডিও-র হস্তক্ষেপে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ বন্ধের নির্দেশ দেয়। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় সরকারি অনুমতিপত্র ছাড়াই কীভাবে দিনের পর দিন এই ‘উৎপাত’ চলছিল? ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থার বৈধ কোনো অনুমতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার, সরকারি সম্পত্তি নষ্টের দায়ভার বহন করে সংস্থাটি আইনের জালে আটকে পড়ে, নাকি ফের কোনো ‘ম্যাজিক’ লুপহোল খুঁজে বের করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments