eaibanglai
Homeএই বাংলায়জেলাকে নতুন রূপে সাজাতে দুর্গাপুরে বৈঠক পুরমন্ত্রীর

জেলাকে নতুন রূপে সাজাতে দুর্গাপুরে বৈঠক পুরমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়ন নিয়ে প্রত্যাশা বেড়েছে রাজ্যবাসীর। কারণ ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বার্তা দিয়েই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই প্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর শিল্প শহরের উন্নয়ন নিয়ে শনিবার এডিডিএ-তে (আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদ) বিশেষ বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত গত বিধান সভা নির্বাচনের আগেই ভোটে লড়ার জন্য এডিডিএ-এর চেয়ার ম্যান পদ থেকে পদত্যাগ করেন কবি দত্ত। তার পর এডিডিএর দায়িত্বভার দেওয়া হয় জেলাশাসকের উপর। দুই শিল্পশহরের উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দখতে এদিন এডিডিএ ও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রী জানান, “পশ্চিম বর্ধমানের একাধিক স্মার্ট বাসস্ট্যান্ড তৈরি করা হবে। সৌরশক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকেও ঢেলে সাজানো হবে। উড়ান পরিষেবা বাড়ানোর ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হবে। যেখানে যা দুর্নীতি হয়েছে সেই নিয়েও তদন্ত হবে। পশ্চিম বর্ধমানের বিভিন্ন নদীর তীরে নানান উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। একাধিক নতুন সেতুর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলাকে নতুন রূপে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিনের বৈঠকে পুর মন্ত্রী ও জেলাশাসক পোন্নাম্বালাম এস ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই সহ পশ্চিম বর্ধমানের ছয় বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments