eaibanglai
Homeএই বাংলায়দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হল বিরোধী দলের চেম্বার​

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হল বিরোধী দলের চেম্বার​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: দীর্ঘ সাড়ে চার বছরের প্রতীক্ষার পর আসানসোল পুরনিগমে অবশেষে বিরোধী দলের জন্য নির্ধারিত চেম্বারের পথ প্রশস্ত হল। সোমবার এই নতুন চেম্বারের উদ্বোধনকে ঘিরে পুর প্রশাসনে যেমন রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই বিরোধী শিবিরে স্বস্তির ছবি দেখা গিয়েছে।

​চেম্বার উদ্বোধনের পর বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি বলেন, এতদিন ন্যূনতম পরিকাঠামোর অভাবে নাগরিকদের সমস্যা শোনা এবং প্রশাসনের নজরে আনা অত্যন্ত কঠিন ছিল। নতুন এই কার্যালয় পাওয়ায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে তিনি আশাবাদী। চৈতালি স্পষ্ট করেন, বিরোধী দলের ভূমিকা কেবল সমালোচনা নয়, বরং জনস্বার্থে প্রশাসনের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং দুর্নীতি রুখে স্বচ্ছতা বজায় রাখা।

​তিনি আরও দাবি করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে বোর্ড মিটিংয়ের সময় বিরোধী কণ্ঠস্বরকে যেন সমান গুরুত্ব দেওয়া হয়। এই চেম্বার চালুর ফলে বিরোধী কাউন্সিলরদের কর্মতৎপরতা বাড়বে বলে ধারণা রাজনৈতিক মহলের। পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ আসানসোল পুরনিগমের প্রশাসনিক কার্যক্রমে বিরোধী ভূমিকাকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তুলবে।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments