eaibanglai
Homeএই বাংলায়বজ্রাঘাতে মৃত দুটি গরু, আহত দুই ব্যক্তি

বজ্রাঘাতে মৃত দুটি গরু, আহত দুই ব্যক্তি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- গরু নিয়ে ফেরার পথে দুর্ঘটনা। বজ্রাঘাতে মৃত দুটি গরু, আহত দুই ব্যক্তি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বরাবাজারের রানসি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর নাগাদ বরাবাজার ব্লকের ডডাঙ্গা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ টুডু বয়স আনুমানিক ৩০‌ ও নেপাল টুডু বয়স আনুমানিক ৩২ দুটি গরু নিয়ে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে আচমকা ঝড়-বৃষ্টি শুরু হলে তারা গরু নিয়ে একটি গাছের তলায় আশ্রয় নেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে দুই গরুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং দুই ব্যক্তি গুরুতর আহত হন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে দ্রুত বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নেপাল টুডুকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বিশ্বজিৎ টুডুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভারমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments