eaibanglai
Homeএই বাংলায়ভোটের আগের দিন তৃণমূলের যোগসাযোশে রেশনের চাল পাচারের অভিযোগ

ভোটের আগের দিন তৃণমূলের যোগসাযোশে রেশনের চাল পাচারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভোটের আগে রেশনের চাল পাচারের অভিযোগ। উত্তেজনা দুর্গাপুরের কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

আগামীকাল রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। এই দফায় ভোট হবে পূর্ব বর্ধমান জেলায়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকাটি দুর্গাপুরের কাঁকসা ব্লকের অন্তর্গত হলেও রাজনৈতিকভাবে এটি গলসি বিধানসভা কেন্দ্রের অংশ। ফলে এই এলাকায় ভোট রয়েছে আগামীকাল। এদিকে ভোটের ঠিক আগের দিন শাসকদলের যোগসাজোসে রেশনের চাল পাচারের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এদিন এলাকার বিজেপি কর্মীরা একটি পিকআপ ভ্যান আটক করে দাবি করেন ওই গাড়িতে করে রেশনের চাল পাচার করা হচ্ছিল। পিকআপ ভ্যানটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় ছুটে যায় কাঁকসা থানার পুলিশ এবং ওই গাড়ি সহ দুজনকে আটক করে নিয়ে যায়।

এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্ধমান সদরের বিজেপি জেলা সহ-সভাপতি রমন শর্মা এই ঘটনায় সরাসরি শাসক দলের যোগ থাকার অভিযোগ তুলে বলেন, “রাজ্যের জনগণ দফায় দফায় বলছে চোর তৃণমূল। ভোটের একদিন আগেও তৃণমূল নেতারা গরীব মানুষের চাল চুরি করে নিচ্ছে। ভোটে মানুষ এদের যোগ্য জবাব দেবে।”

অন্যদিকে জেলা পরিষদের সদস্য় তথা স্থানীয় তৃণমূল নেতা সমীর বিশ্বাস বলেন, “এরকম কোন ঘটনা ঘটলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। তবে বিজেপি কাজের ভিত্তিতে ভোট চাইতে পারছে না তাই এই সব অভিযোগ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। রাজ্য়ের মানুষ জানে গত ১৫ বছর ধরে তৃণমূল সরকার কি কি উন্নয়নের কাজ করেছে। এসব করে আদপে কোন লাভ হবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments