eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ছুরি হাতে মদ্যপ যুবকের তাণ্ডব, আতঙ্ক

দুর্গাপুরে ছুরি হাতে মদ্যপ যুবকের তাণ্ডব, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে পার্কিং স্ট্যান্ডে ছুড়ি নিয়ে মদ্যপ যুবকের হানা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয় সিটিসেন্টারে মহিলা স্বনির্ভর গোষ্ঠি দ্বারা পরিচালিত পার্কিং চত্বরে।

পার্কিং স্ট্যান্ডের মহিলা কর্মীরা জানান কিছুদিন ধরেই ঝন্টু ধারা নামে ওই যুবক দাবি করছিলল ওই পার্কিং স্ট্যান্ড তার এবং তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিচ্ছিল। বিষয়টিকে অতো গুরুত্ব দেননি তারা। এরই মধ্যে রবিবার দুপুরে ওই যুবক মদ্যপ অবস্থায় হাতে ছুড়ি নিয়ে হঠাৎ সাইকেল স্ট্যান্ডে ঢুকে পড়ে ও তাণ্ডব চালাতে শুরু করে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় কর্মরত মহিলারা নিজেদের বাঁচাতে সেখান থেকে সরে যান, পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ এলাকায় পৌঁছয় ও মদ্যপ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

শুধুই নেশার ঘোরে হামলা নাকি, ওই হামলার পিছনে রয়েছে কোন উদ্দেশ্য, ঘটনার সঙ্গে কোন চক্রও যুক্ত রয়েছে কিনা, সব কিছু খতিয়ে দেখছে পুলিস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments