eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বেসরকারি কারখানায় ফারনেস বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দুর্গাপুরের বেসরকারি কারখানায় ফারনেস বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার সাতসকালে আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগড়ভাঙা শিল্পতালুকের পুকুরপাড় এলাকায়। শব্দের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে জানা যায় স্থানীয় একটি বেসরকারি কারখানায় ফারনেস বিস্ফোরণের জেরেই ওই শব্দ শোনা যায়। যদিও ওই ঘটনায় কোন শ্রমিক হতাহত হয়নি বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘটক জানান, বিকট শব্দ শুনেই তিনি কারখানার ভিতরে যান। সেখানে একটি পণ্যবাহী গাড়ি আগুনে সামান্য ক্ষতি হয়েছে বলে জানতে পারেন। তবে শ্রমিকরা সকলেই নিরাপদে রয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান ও ওই বিজেপি নেতা।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, বেসরকারি ওই কারখানায় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে । তাঁদের অভিযোগ, আগের ঘটনায় এলাকার বাড়িঘরেরও ক্ষতি হয়েছিল। তাই অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments