eaibanglai
Homeএই বাংলায়‘চিত্রাঙ্গী’ কালেকশনের সোনার গয়নার উদ্বোধন দুর্গাপুরের শোরুমে

‘চিত্রাঙ্গী’ কালেকশনের সোনার গয়নার উদ্বোধন দুর্গাপুরের শোরুমে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরবাসীর জন্য সুখবর। অক্ষয় তৃতীয় উপলক্ষ্যে অন্যতম খ্যাতনামা গয়না প্রস্তুতকারী সংস্থা মালাবার গোল্ড লঞ্চ করল তাদের গয়নার নতুন কালেকশন ‘চিত্রাঙ্গী’। শুক্রবার সিটিসেন্টারে সংস্থার শোরুমে এই নতুন কালেকশন লঞ্চের অনুষ্ঠান হয়। যেখানে মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছিল সংস্থার নিজস্ব গ্রহকদেরকেই। যা এক অভিনব প্রয়াস।

সংস্থার তরফে জানানো হয়েছে বাঙালির বনেদিয়ানা, সংস্কৃতি ঐতিহ্যকে মাথায় রেখেই এই নতুন কালেকশনের গয়নায় নকশা ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে স্থান পেয়েছে বাঙালির কল্কা, মাছ, কুলো, শঙ্খ ইত্যাদি। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি এই কালেকশনের অন্যতম বৈশিষ্ট হল এর ওজন। অত্যন্ত লাইট ওয়েট গয়নাগুলিতে নিখুতভাবে নানা নকশা ফুটিয়ে তোলা হয়েছে। ফলে গা ভর্তি গয়না পড়লেও কোন অস্বস্তি বোধ হবে না বলেই দাবি গয়না প্রস্তুতকারী সংস্থার।

এছাড়াও অক্ষয়তৃতীয় উপলক্ষ্যে গ্রহকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে সংস্থা। যেমন সোনার গয়নার মেকিং চার্জের উপর ৩০ শতাংশ ছাড় এবং রুপো ও হীরের গয়নার উপরও রয়েছে বিশেষ ছাড়।

প্রসঙ্গত উল্লেখ্য, সারা বিশ্বে মালাবার গোল্ডের ৪৪৫টি শোরুম রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি। শুধু দুর্গাপুর নয় পশ্চিমবঙ্গের সব কটি শোরুম থেকেই এই ‘চিত্রাঙ্গী’ কালেকশনের গয়না কিনতে পারবেন গ্রাহকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments