eaibanglai
Homeএই বাংলায়"শিল্পের খরা কাটতে চলেছে রাজ্যে" দুর্গাপুরে বার্তা শিল্পমন্ত্রী তাপস রায়ের

“শিল্পের খরা কাটতে চলেছে রাজ্যে” দুর্গাপুরে বার্তা শিল্পমন্ত্রী তাপস রায়ের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্ডাল বিমান বন্দর থেকে রাজ্যের শিল্প নিয়ে বড় বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মন্ত্রী বলেন,” গত তিন মাসে একের পর এক নতুন শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। দীর্ঘদিন শিল্প নিয়ে কোনও সুপরিকল্পিত উদ্যোগ না থাকলেও বর্তমানে রাজ্য সরকার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থানকে সমান গুরুত্ব দিয়ে এগোচ্ছে।” পাশাপাশি তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু নতুন শিল্প গড়ে তোলা নয়, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। বহু মানুষ কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছেন। রাজ্যের লক্ষ্য, সেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে তাঁরা পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করতে পারেন।

এর পাশাপাশি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর প্রসঙ্গে শিল্পমন্ত্রী জানান, বিমানবন্দরকে ঘিরে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের একাধিক শহরে বিমান পরিষেবা চালু থাকলেও আগামী দিনে নতুন রুট সংযোজন ও যাত্রী পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শিল্পমন্ত্রী এদিন স্পষ্ট জানান শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান-এই তিন ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়েই আগামী দিনের পশ্চিমবঙ্গের অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর ‘বিকশিত বাংলা’ এবং প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে সামনে রেখেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments